ছাতক সুরমা সেতুতে যান চলাচলে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতকরনের দাবীতে মানববন্ধন
- Update Time : ১২:৫৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক সুরমা সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের ক্ষেত্রে জন নিরাপত্তা নিশ্চিতকরনের দাবীতে মানববন্ধন করেছে সেতু সংলগ্ন এলাকাবাসী। রোববার দুপুরে সুরমা সেতুর উপর অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে এলাকাসী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী ও সওজ’র উপ বিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন সোহাগ বরাবরে পৃথক-পৃথক স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সুরমা সেতু ও সড়কে কোন ল্যাম্পপোষ্ট এখনো অ-সচল রয়েছে। সেতুর সংযোগ সড়কে গতিসীমা নির্ধারন ও গতিরোধক বাঁধ নির্মাণ করা হয়নি। ফলে চালকরা সেতুর উপর দিয়ে ইচ্ছে মতো গতিতে গাড়ি যালিয়ে আসা-যাওয়া করছে। এ ছাড়া সড়কে জেব্রা ক্রসিং, কোন ধরনের সাংকেতিক চিহ্ন সম্বলিত সাইবোর্ড ও ট্রাফিক বক্স না থাকায় সুরমা সেতুর উপর দিয়ে আসা-যাওয়া করা যানবাহন গুলো প্রতিনিয়ত প্রতিযোগিতামুলভাবে গাড়ি চালিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছে। ফলে প্রায়ই সুরমা সেতু ও সড়কে ঘটছে অনাকাংকিত দূর্ঘটনা। এ ছাড়া বখাটেদের উৎপাত ও সেতুতে অবস্থান করে টিকটকের নামে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারন কার্যক্রম চলছে বাধাহীনভাবে। এ ধরনের অসামাজিক কার্যক্রম বন্ধ না করা হলে সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে বক্তারা মনে করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর রশিদ আহমদ খছরু, আব্দুস ছালাম মেম্বার,ব্যবসায়ী সালেহ আহমদ,নজরুল ইসলাম বেপারী, আব্দুল মতিন, শাহ আলম, ওবায়দুর রহমান আতিক,শিক্ষক আকরাম উদ্দিন,আহসান হাবিব, আইনূল হক, জাকারিয়া আবেদীন,জহুরুল হক কিবরিয়া,মাহফুজ সুয়েব, আতিকুর রহমান রিয়াদ, বিধান পাল,দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় স্থানীয় অরুন চন্দ,কৃপেশ আচার্য্য, সুহেল আহমদ,হাবিবুর রহমান,সুমন আহমদ, ইজাজুল হক, আব্দুল কাদির এজাজ,এসএ সুয়েব, লিজন মিয়া তালুকদার, আব্বাস উদ্দিন,আকমল হোসেন,শহিদুল ইসলাম,সুরুজ্জামান, ফজল আহমদ, আবু রায়হান, বাবুল চন্দ,রুমেল মিয়া,আব্দুল বারী রকি,ইশতিয়াক হোসেন,আব্দুর রহিম,রায়হান মাহমুদ,সেলিম উদ্দিন, পাবেল আহমদ, রাকিব উদ্দিন,জয়নাল আবেদীন,আবু সাঈদ চৌধূরী,আলীরাজ,ওলি আহমদ সৃজন,ওলি তালুকদার, তাওরাক হোসেন, জাবির হোসেন, মোহাম্মদ রাহি প্রমূখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে সড়কবাতি,পর্যাপ্ত গতিরোধক, প্রয়োজনীয় নির্দেশক স্থাপন ও গতিসীমা নির্ধারন করা, বখাটে ও টিকটকের নামে ভিডিও ধারন নিষিদ্ধ করা, সম্পুর্ন সেতু ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা, যানবাহন চলাচলে কঠোর ব্যবস্থা গ্রহন, পুলিশি টহল জোরদার ও ট্রাফিক বক্স স্থাপনের দাবী জানানো হয়।























