যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে ছাতকে বিএনপি নেতার সংবর্ধনা
- Update Time : ০৯:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকের চরমহল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল হক’র যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে চরচৌড়াই-আসাকাচর গ্রামের বাড়িতে এ সংবর্ধনা অনুষ্টিত হয়।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুক্তার আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল লেইছের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি, চরমহল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল হক। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক নুর উদ্দিন, চরমহল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন, যুবদল নেতা ইলিয়াছ আলী, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন প্রমুখ। সংবর্ধনা সভায় বিএনপি নেতা নুরুল হক, সামছুল ইসলাম, আফতাব মিয়া, আবুল খয়ের, আব্দুল করিম, আব্দুর রব, সাকির মামন্দ, বশির উদ্দিন, যুবদলের সামসুল ইসলাম, সৈয়দ আহমদ, নেছার আহমেদ, সাবু মিয়া, মুস্তাফিজুর রহমান, নজরুল হক, বিল্লাল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আফসার উদ্দিন, ছাত্রদল নেতা জুবায়ের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।























