ছাতকে জমি দখল নিয়ে দুই পক্ষের উত্তেজনা
- Update Time : ০৫:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ফকিরটিলা মৌজায় বিজিবি ক্যাম্পের পাশে চেলা ও সুরমা নদির তীর সংলগ্ন ২৬ শতক পীরস্থান ভুমি নিয়ে ফকিরটিলা গ্রামের একপক্ষ ও বাগবাড়ি গ্রামের এক পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে দু’পক্ষের লোকজন। যেকোন সময় ওই জমি দখল নিয়ে সংঘাত- সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।
জানাগেছে, ১৯৭৭ ইং সনে ৬৬০০ দলিলে বাগবাড়ি গ্রামের আব্দুস সোবহান ও একই সনে ৬৪৭৯ দলিলে আব্দুস সোবহানের পুত্র ভানু মিয়া ২৬ শতক ভুমির ক্রয় সুত্রে মালিক ও দখলকার। তারা দীর্ঘদিন উক্ত ভূমিতে বালু-পাথর ড্রামিং করে ব্যবসা করেছেন। আব্দুস সোবহান মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে তার পুত্রগণ ভুমির মালিক হয়েছেন। কিন্তু গত ২ বছর ধরে বালু-পাথর ব্যবসা প্রায় বন্ধ হয়ে পড়ায় ওই ভুমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এরই মধ্যে ফকির টিলা গ্রামের ফারুক মিয়া,ইলিয়াছ মিয়া,বাহারুল হক,এস এম কয়েছসহ কতিপয় লোকজন ভুমিতে ইট-বালু ড্রাম্পিংও জমি ভাড়া দিয়ে ব্যবসা শুরু করেন। এতে আপত্তি জানান,আব্দুস সোবহানের পুত্র আব্দুস শহিদ। প্রতিপক্ষরা এখন ওই মুল্যবান ভুমির দখল ছাড়তে নারাজ। স্থায়ীভাবে ভুমি দখলে নিতে তারা নানা ধরনের পরিকল্পনা করে যাচ্ছে। একাধিক বার ওই ভুমি তাদের কাছে বিক্রি করার ও প্রস্তাব দিয়েছে তারা। আব্দুস শহিদ জানান,তাদের নামে নামজারিকৃত শারপিন টিলা সংলগ্ন নদীর পাড়ের ভুমি দখলে নিতে কাটাতারের
বেড়া ও দিয়েছে প্রতিক্ষের লোকজন। তারা বাব-বার বিভিন্ন ভাবে চাঁদা ও দাবি করছে বলে জানিয়েছেন আব্দুস শহিদ। গত ৭ জানুয়ারি তাদের ভুমি দেখাশোনা করতে যান বাগবাড়ি আব্দুস শহিদওই সময় প্রতিপক্ষের লোকজন তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে। এ ঘটনায় ৮ জানুয়ারি আব্দুস শহিদ বাদী হয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফারুক মিয়া,ইলিয়াছ মিয়াসহ ফকিরটিলা গ্রামের ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে ভুমির ব্যাপারে বিভিন্ন ভাবে চাঁদা দাবির অভিযোগ এনে ফকির টিলা গ্রামের ফারুক মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে গত ৯ জানুয়ারি সুনামগঞ্জের আমলগ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর মামলা ( নং২৩/ ২৩ ইং) দায়ের করেছেন আব্দুস শহিদ।।























