গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক বাবুল দেব সন্ত্রাসী হামলার শিকার
- Update Time : ০২:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারি ২০২৩
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স ডিগ্রি কলেজের অধ্যাপক বাবুল দেব সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কলেজ গেটের সামনে একটি লাইব্রেরীতে তিনি হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত অধ্যাপক বাবুল দেবকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক বাবুল দেব কলেজ গেট সংলগ্ন একটি লাইব্রেরীতে বসে সময় কাটাচ্ছিলেন। এসময় স্থানীয় কতিপয় সন্ত্রাসী আকস্মিক অধ্যাপক বাবুল দেবের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। একই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক কুতুব উদ্দিনের মালিকানাধিন আনসার মার্কেটে হামলা ও ভাংচুর করেছে ওই সন্ত্রাসীরা।
এ ঘটনার আগেও এসব সন্ত্রাসীরা কলেজের শিক্ষার পরিবেশ বিনষ্ট সহ কলেজ অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলীদের বিভিন্নভাবে হুমকী-ধামকি প্রদর্শন করে আসছিল। সন্ত্রাসী ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের মধ্যে কলেজের শিক্ষার্থী ও রয়েছেন। এ ব্যাপারে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় কুমার মল্লিক জানান, হামলাকারীদের সনাক্ত করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ##























