০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক প্রেসক্লাবে দৈনিক সুনামকন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকি পালন

  • Update Time : ০৯:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারি ২০২৩
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেলে ছাতক প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকির কেক কাটেন অতিথিবৃন্দ। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও দৈনিক সুনামকন্ঠ পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়। অনুষ্ঠানে ছাতক প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আমিনুল ইসলাম আজির, তমাল পোদ্দার, প্রধান শিক্ষক সুমন ধর, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সভাপতি শওকত আলী জামিল, ইমাম-মুয়াজ্জিন পরিষদের পৌর সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান,ফটো সাংবাদিক আমির আলী, কনকচাঁপা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, সাংবাদিক তানভির আহমদ জাকির, আবু বকর সিদ্দিক চৌধূরী, আওয়ামীলীগ নেতা শাহিন মিয়া তালুকদার, ব্যসায়ী দেলোয়ার ইসলাম,শিক্ষার্থী জুনেদ আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, দৈনিক সুনাম কন্ঠ পত্রিকা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে। ছাতক উপজেলা সহ সুনামগঞ্জ জেলা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ প্রচার করার মাধ্যমে জেলাবাসির কাছে একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে অবস্থান তৈরি করেছে। দৈনিক সুনামকন্ঠ”র প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন উপলক্ষে পত্রিকার সাথে সম্পৃক্ত সকলের প্রতি নিরন্তর ভালবাসা ও শুভ কামনা জ্ঞাপন করেন তিনি।##

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক প্রেসক্লাবে দৈনিক সুনামকন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকি পালন

Update Time : ০৯:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারি ২০২৩