জাসাস ছাতক উপজেলা শাখার নতুন কমিটির অনুমোদন
- Update Time : ১০:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ছাতক উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহষ্পতিবার (২৯ ডিসেম্বর) ৩১ সদস্য বিশিষ্ট এ নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন সুনামগঞ্জ জেলা জাসাস’র আহবায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ ও সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন।বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলা কমিটির নতুন আহবায়ক আব্দুল আলীম ও সদস্য সচিব গোলাম কিবরিয়ার হাতে অনুমোদিত কমিটির কপি আনুষ্ঠানিকভাবে তুলে দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল,জেলা জাসাস’র আহবায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ,সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন সহ জেলা নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ছাতক উপজেলা শাখার নব গঠিত কমিটিতে আব্দুল আলীমকে আহবায়ক, গোলাম কিবরিয়াকে সদস্য সচিব, এডভোকেট আব্দুল কাহহারকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ১৩ জন যুগ্ম আহবায়ক ও সদস্য রয়েছেন ১৫ জন।
যুগ্ম আহবায়ক হচ্ছেন তোফায়েল আহমদ,আজাদ মিয়া, কামাল উদ্দিন, জামাল উদ্দিন,আরজ মিয়া, কামাল আহমেদ, আবু তাহের,ছবির মিয়া,সাদিক মিয়া, নুরুল আমিন,আব্দুস সোবহান, আখতার হোসেন, ফয়েজ আহমদ ও সন্মানিত সদস্য টি এইচ রাজু, আতিকুর রহমান, কামরান আহমদ, আবুল বশর মাহদি,মাসুম আহমেদ, দিলোয়ার হোসেন,শানুর আলী, জুনাইদ হাসান ইমন,সোহানুর রহমান এমাদ,গুলজার আহমদ শিপন,এমরান আহমদ রাহাত,হাসান আহমদ, সাকিব হাসান,আহমেদ মুন্না ও সজিব মিয়া।























