১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে সরকারি ভাবে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • Update Time : ১১:৩৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে সরকারিভাবে আভ্যন্তরিণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার ১২ ডিসেম্বর সকালে ছাতক রেলওয়ে এলাকার সরকারি গোদামে আমন ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী। এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা পিনাক পানি ভট্টচার্য্য, ওসিএলএসডি আব্দুল হান্নান কামালসহ ধান বিক্রেতা কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলায় চলতি রোপা আমন মৌসুমে প্রতি কেজি ২৮ টাকা দরে ৬০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। লক্ষ্যমাত্রা পূরনের জন্য সময়সীমা নির্ধারন করা হয়েছে ২ মাস। উপজেলার তালিকাভুক্ত কার্ডধারী কৃষকদের কাছ থেকে এসব ধান সংগ্রহ করা হবে। তবে প্রয়োজনে লক্ষ্য মাত্রার চেয়ে বেশী আমন ধান সংগ্রহ করার সম্ভাবনাও রয়েছে। এতে সময়সীমা ও বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। উদ্বোধনী দিনে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাদারাই গ্রামের কৃষক সরুফ মিয়া এক মেট্রিক টন ধান সরকারি গোদামে বিক্রি করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে সরকারি ভাবে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

Update Time : ১১:৩৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২