০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে এক নির্মাণ শ্রমিক দুই দিন ধরে নিখোঁজ

  • Update Time : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে সোমবার রাত থেকে নির্মাণ শ্রমিক আব্দুল হাসিমের সন্ধান পাওয়া যাচ্ছেনা। সে পৌরসভার বাগবাড়ি মহল্লার মৃত আব্দুল আজিজ মুন্সির পুত্র।প্রতিদিনের মতো সোমবার মহল্লার একটি বাসায় কাজ করতে যায় আব্দুল হাসিম। কাজের মজুরি নিয়ে সন্ধ্যায় বাসায় ফেরার কথা থাকলেও সে আর বাসায় ফিরে যায় নি। সারাদিন কাজ করে সে কাজের মজুরি ও নিয়ে গেছে বলে জানিয়েছে তার স্ত্রী। এ দিকে রাত প্রায় ৯ টায় আব্দুল হাসিম তার ব্যবহৃত মোবাইল থেকে (০১৭৫৬৭২১০১২) পাশের বাসার একটি মোবাইল নাম্বারে (০১৭৩৪৪৭৭৩০১) ফোন দিয়ে তার স্ত্রীর সাথে কথা বলে জানায় পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। এ থেকেই তার কোন সন্ধান পাওয়া যায়নি। আব্দুল হাসিমের স্ত্রী শিরিনা বেগম জানান, স্বামীর মোবাইল ফোন পেয়ে রাতেই তিনি থানায় গিয়ে যোগাযোগ করেছেন। পুলিশ তার কোন সন্ধান দিতে পারেনি। সকালে তিনি আবারও থানায় গিয়ে তার সন্ধান না পেয়ে থানায় একটি নিখোঁজের জিডি করতে চাইলে পুলিশ তার জিডি নেয় নি। বর্তমানে তিনি অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে এক নির্মাণ শ্রমিক দুই দিন ধরে নিখোঁজ

Update Time : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২