জগন্নাথপুরে আ.লীগের সম্মেলন কাল, সভাপতি-সেক্রেটারি পদে প্রার্থী ১২
- Update Time : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলন আগামিকাল বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় জগন্নাথপুর স্বরুপ চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন ও উপস্থিত থাকবেন। দীর্ঘ ৮ বছর পর উপজেলা আ.লীগের সন্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। উপজেলা আওয়ামী লীগের সন্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় ১২ জনের নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে আলোচনায় রয়েছন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্তমান উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেন, সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সাবেক সহ সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রশীদ (হারুন মিয়া), সাধারন সম্পাদক পদে আলোচনায় রয়েছেন, বর্তমান সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানূর রশীদ ভূইয়া, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সিরাজ উদ্দিন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, আ.লীগ নেতা শাহীন তালুকদার।



















