১০:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

  • Update Time : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: এক কিশোরীকে (১৬) অপহরণ করে পাঁচদিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় ওই কিশোরীর বাবা অভিযুক্ত বলাই মিয়ার (৪৫) থানায় মামলা করেছেন। বলাই মিয়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাসিন্দা। মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত বলাই মিয়া ও ধর্ষণের শিকার কিশোরীর বাবা একসাথে কাজ করেন। পূর্ব-পরিচিত হওয়ায় বলাই মিয়া প্রায়ই কিশোরীর বাড়িতে যাতায়াত করতেন। গত ১০ অক্টোবর ধর্ষণের শিকার কিশোরী তার মামার বাড়িতে বেড়াতে যায়। ১২ অক্টোবর সন্ধ্যায় হঠাৎ বলাই মিয়া একটি অটোরিকশা নিয়ে কিশোরীর মামার বাড়িতে যান। বলাই মিয়া সেখানে গিয়ে তার মায়ের (কিশোরীর) অসুস্থতার কথা বলে দ্রুত তার সাথে গাড়িতে উঠতে বলেন। এরপর সে কিশোরীকে গাড়িতে তুলে কৌশলে অপহরণ করে সিলেটে নিয়ে যায়। সেখানে একটি হোটেলে ৫ দিন আটকে রেখে তাকে ধর্ষণ করে। এরপর ১৬ অক্টোবর রাতে বলাই মিয়া ধর্ষণের শিকার কিশোরীকে বড়লেখা পৌর শহরের বাসষ্ট্যান্ডের পাশে ফেলে যায়। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান শনিবার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবা থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

Update Time : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২