১০:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সকলের জীবনেই শিক্ষকদের অনন্য ভূমিকা রয়েছে : ইউএনও ছাতক

  • Update Time : ১১:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সুনামগঞ্জের ছাতকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে “শিক্ষক দিবস ২০২২”। শিক্ষক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ ভবনের সামন থেকে একটি র‍্যালী বের হয়। এর পর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরের জামান চৌধুরী। ছাতক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন পরিষদের সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়। ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ।

আলোচনায় আরো অংশ নেন ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার পণ্ডিত,ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি,গনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দিন, সেক্রেটারি ফজলুল করিম বকুল, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম আহমদ। অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক,কলেজ এবং কারিগরি ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরের জামান চৌধুরী বলেন, সম্মানিত শিক্ষকগণ সমাজের শ্রদ্ধার পাত্র। আমাদের সকলের জীবনেই শিক্ষকদের অনন্য ভূমিকা রয়েছে। নিবেদিতপ্রাণ শিক্ষকদের আমরা মনে রাখি বিনম্র শ্রদ্ধায়। শিক্ষকদের সবাই স্ব-স্ব অবস্থানে থেকে সমাজকে আরো আলোকিত করবেন এ প্রত্যাশা করি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সকলের জীবনেই শিক্ষকদের অনন্য ভূমিকা রয়েছে : ইউএনও ছাতক

Update Time : ১১:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২