০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ঝড়ের তাণ্ডবে লন্ডভণ্ড ৪০টি বসতঘর

  • Update Time : ১১:২৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মধ্যরাতে আকষ্মিক ঘুর্ণিঝড়ের আঘাতে কাঁচা, আধাপাকা ও টিনসেডসহ ৪০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এতে ভেঙে উপড়ে পড়েছে ছোট বড় গাছপালা। ছিড়ে পড়েছে বৈদ্যুতিক তার। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে রাত ১ টার মধ্যে এ ঘটনা ঘটে। ঘুর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে উপজেলার প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন। বর্তামানে ঘরবাড়ি হারা অনেকে খোলা আকাশের নিচে দিনযাপন করছেন। এদিকে মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভ‚ইয়া, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন। শান্তিগঞ্জের দরগাপুর গ্রামে আকষ্মিক ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থরা হলেন শফিকুল ইসলাম, কিবরিয়া, ইউনুছ আলী, জমির আলী, নিজাম উদ্দিন, সাহাব উদ্দিন, আঙ্গুর মিয়া, আলিফ পাঠান, মকদ্দুছ আলী, মাছুম, আব্দুল হাদি, মুজাক্কির, আব্দুর রউফ, কাইয়ূম, শামছুল আলম, মাসুক মিয়া, মন্না মিয়া, সেলাল মিয়া, আছকিয়া খান, আব্দুর রহমান, হাকি মিয়া, সিদ্দিকুর খান, ইকবাল খান, তাই মিয়া, সেলিম পাঠান, মুক্তার আলী, কবির মিয়া, বসির মিয়া, মাহমুদা বেগম, সামাদসহ প্রায় ৪০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছেন। শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভ‚ঁইয়া বলেন, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারি অনুদান প্রদান করা হবে। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আশা রাখি খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে ঝড়ের তাণ্ডবে লন্ডভণ্ড ৪০টি বসতঘর

Update Time : ১১:২৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২