০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

  • Update Time : ০৭:২৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জের যাত্রীবাহী বাস খাদে পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাগলার নোয়াগাঁও গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রূপা বেগম (১০) ও  টিপু মিয়া (৩৫)। টিপু দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের আঞ্জব আলীর ছেলে এবং রূপা একই এলাকার শমশের আলীর মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজি। এ দুর্ঘটনায় আরো ৪জন আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাইমুখী শুভযাত্রা পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো জ- ১১-০৫৪৮) দামোধরতপী এলাকার নোয়াগাঁও গ্রামে স্থানীয় মেম্বার মো. আনোয়ার হোসেনের বাড়ির সামনে এলে সড়কের খানাখন্দ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টিপু মিয়া ও রুপা বেগমের মৃত্যু হয়। এসময় আরো ৪-৫ জন গুরুতর আহত হন। প্রথমে স্থানীয়রা ও পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করেন। আহতদের সুনামগঞ্জ সদর ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

Update Time : ০৭:২৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২