০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে দুর্বৃত্তদের হামলায় যুবক খালেদ নুর খুন
- Update Time : ০৩:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন । উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা খালেদ নুর (৩২) নামের যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে গ্রামের সড়ক ও মসজিদের পাশের একটি ঝোপে লাশ ফেলে যায়। দীর্ঘদিন প্রবাসে থাকা খালেদ নুর উত্তর কুর্শি গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।
জাউয়াবাজার ও জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহ ভাজন হাসান আহমেদ (২২)নামের একজনকে আটক করেছে। সে দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর পুত্র।


























