০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে কন্যাশিশু সমাবেশ সম্পন্ন

  • Update Time : ০২:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আল-হেলাল, সুনামগঞ্জ :: “সময়ের অঙ্গীকার,কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ ইং উপলক্ষ্যে আলোচনা সভা,পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে সুনামগঞ্জ শহরতলীর হাছননগরে অবস্থিত স্থানীয় সরকারী শিশু পরিবার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো.আব্দুস ছাত্তার ও সাংবাদিক একে কুদরত পাশা প্রমুখ। এদিকে “গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ ইং উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৩রা অক্টোবর) দুুপুরে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুর রহমান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.আব্দুল্লাহ বিন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজেদুল হাসান, সুনামগঞ্জ সদর সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্লড ভিশনের প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী, ব্য্রাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রাম ম্যানাজার আশিকুজ্জামান চৌধুরী, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানাজার মো.ছামছুল হক, ওয়ার্ল্ড ভিশন চাইল্ড প্রটেকশন অফিসার অপূর্ব চিসিম ও জেলা উদীচীর সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে চিত্রাংকন, আবৃত্তি ও শিশু শিক্ষামূলক রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরন করেন আয়োজকরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে কন্যাশিশু সমাবেশ সম্পন্ন

Update Time : ০২:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২