ছাতকে যুবদল নেতা সাজ্জাদ হোসাইনের দাফন সম্পন্ন
- Update Time : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে যুবদল নেতা সাজ্জাদ হোসাইনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় গোবিন্দগঞ্জ বালুর মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মঙ্গলবার দুপুরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন। সাজ্জাদ হোসাইন গোবিন্দনগর- পূর্ব সুহিতপুর গ্রামের বাসিন্দা উস্তার আলীর পুত্র ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি। ছাতক উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়কও ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। ।
মঙ্গলবার রাতে মরহুমের জানাজার নামাজে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ তিতুমীর, জেলা বিএনপির সহ সভাপতি,জেলা যুবদলের সাবেক সভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির সহ সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ,
সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান,জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান সামছু,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুর রহমান বাবুল,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা বিএনপি নেতা রুহুল আমিন,ছায়াদুজ্জামান,শাহ শফিকুল আলম, কয়েছ আহমেদ।
ইউপি চেয়ারম্যান হাজী সুন্দর আলী, আওয়ামীলীগ নেতা মাওলানা আক্তার হোসেন, রফিকুল ইসলাম কিরণ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, এডভোকেট রেজাউল করিম তালুকদার, বিএনপি নেতা কাজী মাওলানা আব্দুস সামাদ, সায়েক আলম, আব্দুল মমিন,আতাউর রহমান এমরান,মেহেদী হাসান সোনা মিয়া, সাইদুল হক সবজিল, শামিম আলম নোমান, দিদার আলম, দিল হোসেন, সাদিকুর রহমান, শরিফ হোসেন, কয়ছর আহমদ,
জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি বাকি বিল্লাহ, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক জহির উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান, সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, যুগ্ম আহবায়ক এমরান আহমেদ, আলী আশরাফ তাহিদ, ইকবাল হোসেন ঝুনু, আব্দুল কাইয়ুম,মুজাহিদুর রহমান হিরা, দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তানিমুল ইসলাম, উপজেলা যুবদল নেতা জগলু মিয়া,জাহাঙ্গীর আলম,মাওলানা জিয়াউর রহমান, সাজু আহমদ, আব্দুল মমিন,ফখরুল আলম,ইজাজুল হক রনি,জাহির খান, স্বেচ্ছাসেবকদলের আশরাফ আলম,হেলাল আহমদ, ফয়সাল আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুব আহমেদ, ছাত্রদল নেতা সোহাগ আহমদ, আব্দুল আজিজ ফয়সল,নাঈম আহমেদ সহ আলেম-ওলামা, বিএনপি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।


























