০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • Update Time : ০৩:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আল-হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের ১ম দিনে মাত্র ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদারের কাছে ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীদের সংখ্যা ৫০ জনে উন্নীত হতে পারে বলে ধারনা করছেন জেলা নির্বাচন অফিসার। তবে ১১ উপজেলার উপজেলা চেয়ারম্যান, ৪ পৌরসভার মেয়র ও ৮৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য সদস্যারা মনে করেন সাম্প্রতিক করোনা সংক্রমন, বন্যা দুর্যোগ, ফসলহানি ও বহিস্কারাদেশসহ নানা ভীতির কারণে এবার প্রার্থীর সংখ্যা বিগত নির্বাচনের চাইতে তুলনামূলকভাবে অনেক কম হবে। জেলার ১২টি উপজেলায় ১২ জন সদস্য, ৪ জন মহিলা সদস্যা ও ১ জন চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সুনামগঞ্জ জেলার মোট ১ হাজার ২শত ২৯ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Update Time : ০৩:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২