ছাতকে যুবদলের শোক র্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধান নিহত হওয়ার প্রতিবাদে ছাতকে যুবদলের শোক র্যালী অনুষ্টিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ছাতক উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ শোক র্যালী অনুষ্টিত হয়। শোক র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। ছাতক পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক তারেক আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরফ চৌধুরী মাসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মুনসুর আলী, ওসমান আলী, আবু সামিম, ফয়েজ আহমদ, যুবদল নেতা ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সুলতান মাহমুদ, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন রফিক প্রমুখ। এ সময় উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, আহবায়ক কমিটির সদস্য এনাম আহমদ, ওয়াসিম মিয়া, রেজাউল হক, জাহেদ আহমেদ, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাজু চৌধুরী, ইশতিয়াক আহমদ নাহিদ, নাজিম আহমদ, মিজান চৌধুরী, সুহেল মিয়া, বুগদাদ আহমদ, সাজ্জাদুর রহমান মনির, কুতুব উদ্দিন, ইউসুফ আহমদ, কাহার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।



























