ছাতকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল সম্পন্ন
- Update Time : ০৩:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় ১৩টি ইউনিয়নের ১৩টি এবং একটি করে পৌরসভা সহ মোট ১৪টি বালক ও ১৪ টি বালিকা দল অংশ গ্রহন করেছে। সোমবার (৫সেপ্টেম্বর) ফাইন্যালে বালক দলের মধ্যে নোয়ারাই ইউনিয়নের শাহ আরফিন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে পৌরসভার বৌলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এদিকে বালিকা দলের মধ্যে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে শিরোপা হাতে তুলে দেন প্রধান অতিথি ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চক্রবর্ত্তী, পৌর কাউন্সিলর হাজী ছালেক মিয়া, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী সৈয়দ লাল মিয়া, ক্রিড়া সংগঠক আজিজুর রহমান, প্রধান শিক্ষক দুলন তরফদার, আরিফুল ইসলাম, শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন মানিক, জয়নাল আবেদীন প্রমূখ উপস্থিত ছিলেন। খেলার ধারা বর্ননায় ছিলেন প্রধান শিক্ষক হেলালুল ইসলাম ও সহকারী শিক্ষক প্রনব দাস মিটু। শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল অনুষ্টিত হয়েছে।



























