১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাফত মজলিস বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার নির্বাহী সভা ২৬ আগস্ট বৃহস্পতিবার উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। শাখা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমানের পরিচালনায় সভায় সংগঠনের বিস্তৃতি ও মজবুতির লক্ষ্যে নির্দেশনামূলক আলোচনা পেশ করেন- খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আখতার হুসাইন আতিক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ানুল হক তাবারক, অফিস সম্পাদক হাফিজ আল আমীন, নির্বাহী সদস্য মোঃ মোস্তফা, হাফিজ আব্দুর রকিব প্রমূখ। বিজ্ঞপ্তি



























