শিকলবন্দি আম্বিয়ার মায়ের আকুতি
- Update Time : ০৭:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ‘অর্থ নয়, চিকিৎসা ও মেয়ের শিকলমুক্ত জীবন চাই।’ এমন আকুতি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ উস্তিঙ্গেরগাঁও গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের মানসিক প্রতিবন্ধী আম্বিয়া খাতুনের মা রহিমা খাতুনের। প্রতিবন্ধী আম্বিয়ার পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘ আট বছর ধরে মানসিক রোগে আক্রান্ত হয় আম্বিয়া (২২)। বিত্ত সম্পদ না থাকায় প্রতিবন্ধী মেয়েটির চিকিৎসা সেবা দেয়া তো দূরের কথা, স্বল্প পারিশ্রমিকে দিনমজুরের কাজ করে ২ ছেলে, ৩ মেয়ে ও তাদের মাসহ ৬ সদস্যের নিয়মিত অন্নই জুটছে না। এদিকে পাড়া-প্রতিবেশির লোকজনদের অহেতুক মারধর, আসবাবপত্র ভাংচুরসহ মানসিক প্রতিবন্ধী আম্বিয়ার কবল থেকে রেহাই পেতে, এমনকি প্রতিবন্ধী মেয়েটি হারিয়ে যাওয়ার আশঙ্কায় হাতে শিকল পরিয়ে গৃহবন্দি করে রেখেছেন তার মা রহিমা খাতুন। তাই উন্নত চিকিrসার মাধ্যমে প্রতিবন্ধী মেয়েটিকে শিকলমুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সমাজের বিত্তবান তথা সরকারের সুদৃষ্টি কামনা করছেন তিনি। আম্বিয়ার ছোট ভাই মোজাহিদ হোসেন বলেন, “আমার বোন হারিয়ে যাওয়ার ভয়ে তাকে শিকলবন্দি করে রেখেছি। অর্থাভাবে মানসিক প্রতিবন্ধী বোনটিকে চিকিৎসা করাতো দূরের কথা, অনাহারে অর্ধাহারে চলছে আমাদের ৬ সদস্যদের পরিবারটি। আমি টাকাকড়ি চাই না, চাই হৃদয়বান ব্যক্তিবর্গের একান্ত সহযোগিতা। আমার প্রতিবন্ধী বোনকে চিকিৎসার হাত বাড়ালে আমরা চিরকৃতজ্ঞ থাকবো।”



























