দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে- সাখাওয়াত হোসনে মোহন
- Update Time : ০৫:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ আগস্ট) স্থানীয় মজলিস মিলনায়তনে পৌর সভাপতি মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিন দিন বেড়েইে চলছে। যা জনগণের ক্রয় ক্ষমতার অনকে উর্ধ্বে। তাই জনজীবন ক্রমইে অতিষ্ঠ হয়ে পড়ছে। সরকারের উচিৎ এর লাগাম টেনে ধরা। পৌর সেক্রেটারী মাওলানা আলী খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর সাংগঠনিক সম্পাদক মুহা. আবু হাদী, পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, অফসি ও প্রচার সম্পাদক মো. জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সহ সাধারণ সম্পাদক সৈয়দ সানাউল হক, নির্বাহী সদস্য রাজীব আহমদ, জিয়াউর রহমান, ৩নং ওর্য়াড সহ সভাপতি মোঃ জয়নুদ্দনি, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, বায়তুলমাল সম্পাদক সিরাজুল ইসলাম, জয়নাল আবেদিন, মহসিন আহমদ, তাহসিন আহমদ, আবু তাহের, এমদাদুল হক, শ্রমিক মজলিস সেক্রেটারী মোঃ আবু বকর, মোঃ হাবিবুর রহমান ও আবুল কালাম প্রমুখ বিজ্ঞপ্তি


























