বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ছাতকে আ’লীগের আলোচনা সভা
- Update Time : ০৫:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে ছাতক উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বাসভবনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফজলুর রহমান। ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ ও পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইশতিয়াক রহমান তানভীরের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ছাতক পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক চান মিয়া চৌধুরী, আওয়ামী লীগ নেতা, শামসুজ্জামান রাজা, খালেদ হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান ও নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আফজাল আবেদীন আবুল, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম, ছাতক পৌরসভার প্যানেল মেয়র, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক তাপস চৌধুরী, আওয়ামীলীগ নেতা, আব্দুস সামাদ, আফজাল হোসেন, এনামুল হক কাচা মিয়া, মোশাহিদ আলী, ফারুক আহমেদ সরকুম, ছাব্বির আহমেদ, ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, চরমহল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল হক, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়জুল বারী, সাধারণ সম্পাদক আশরাফ খান, জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখলুছ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, উপস্থিত ছিলেন, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ছাতক সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাফিজ আলী, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক তালুকদার রাজু, সাবেক কাউন্সিলর আছাব মিয়া, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রইছ আলী, পৌর আওয়ামীলীগ নেতা, কোহিন চৌধুরী, তাজুল ইসলাম, অধির মালাকার, কুতুব উদ্দিন, মাহবুব আহমেদ, মাহমুদুল হাসান টিপু, এমরান মিয়া, শিপলু শুভ দাস, আব্দুল আলীম, জাকির হোসেন, জামিল আহমেদ, আতাউর রহমান, সজিব মিয়া, খছরু মিয়া, আজাদ খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


























