০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বন্যায় রাস্তাঘাটে পানি, ঘরবাড়িতে মানুষ পানিবন্দি : শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • Update Time : ০৯:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়িতে মানুষ পানিবন্দি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যায় প্লাবিত হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন গ্রাম। বিভিন্ন সড়কে বন্যার পানি উঠে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। নিম্নাঞ্চলে বসবাস করা মানুষের বাড়ি-ঘরে পানি প্রবেশ করছে, মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রোববার (২২ মে) উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, নতুন নতুন এলাকার ঘরবাড়িতে মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি। বিভিন্ন হাটবাজারে বন্যার পানি উঠেছে। নতুন নতুন এলাকার পানিবন্দি মানুষ নৌকাযোগে চলাচল করছেন। উপজেলার কলকলিয়া, পাটলী, চিলাউড়া- হলদিপুর, রানীগঞ্জ, পাইলগাঁও, আশারকান্দি ইউনিয়ন, সৈয়দপুর-শাহারপাড়া, মিরপুর ও পৌরসভার নতুন নতুন এলাকায় বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন সড়কে বন্যার পানি বেড়ে চলছে। মানুষের চলাচলে চরম ভোগান্তি বেড়েছে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জগন্নাথপুরে শিক্ষক নেতা মিজানুর রহমান মিজান জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে জগন্নাথপুরে বন্যা দেখা দিয়েছে। অনেক এলাকার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছেন। রাস্তাঘাটে পানি, অনেক মানুষ পানির জন্য বাড়ি-ঘর থেকে বের হতে পারছেনা।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বন্যায় রাস্তাঘাটে পানি, ঘরবাড়িতে মানুষ পানিবন্দি : শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

Update Time : ০৯:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২