আশারকান্দি ইউনিয়নে চশমা প্রতীকের সমর্থনে গণজোয়ার
- Update Time : ১০:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত চেয়ারম্যান পদপ্রার্থী জনপ্রিয় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লেবু মিয়ার চশমা প্রতীকের সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বাদ আছর দাওরাই বাজার থেকে কাঠালখাইড় হয়ে নয়াবন্দর বাজার, পাটকুড়া, শেওড়া গ্রাম পর্যন্ত চেয়ারম্যান পদপ্রার্থী লেবু মিয়ার চশমা প্রতীকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন হয়। রাত ৭টার দিকে ফেসি শেওড়া গ্রামে চেয়ারম্যান প্রার্থী লেবু মিয়ার চশমা প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা হাজী মাহমদ মিয়ার সভাপতিত্বে সাইফুল ইসলাম সজীবের পরিচালনায় ও হাফিজ হেলাল আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লেবু মিয়া, সানু মিয়া, রতিন্দ্র রায়, হাজি সোহেল আহমদ খান টুনু, জাহাঙ্গীর মিয়া, বিশ্বজিৎ রায়, মাওলানা আব্দুস সালাম প্রমূখ। এসময় হাজী আরশ আলী, ইরশাদ আলী, বাবু রতিন্দ্র রায়, মাষ্টার রতন, তরুপ মিয়া, তাহিদ উল্লাহ, ইসলাম খান, সানু মিয়া, আখতার কবিরি, হারুন মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে রাত ৯টায় শেওরা গ্রামে চেয়ারম্যান প্রার্থী লেবু মিয়ার চশমা প্রতীকের সমর্থনে মরম আলীর সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সজীবের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হাফিজ জাহিদ মিয়া, হাজি সোহেল আহমদ খান টুনু, জারিফ খান, আখলাক মিয়া, মাওঃ আব্দুস সালাম, ইসলাম মাষ্টার প্রমূখ। এসময় আব্দুল মতিন, আমিন উদাদিন, তফজ্জুল হুসেন, তাহিদ উল্লাহ, আব্দুন নুরর, আফরুজ উল্লাহ, কদ্দুস মাষ্টার, মাষ্টার নুরুল ইসলাম খান, মছদ্দর আলী, সানু মিয়া, ডাঃ রুনু মিয়া, আহমদ আলী, কাউছার মিয়া সহ চশমা প্রতীকের সমর্থনে মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশ নেন। চেয়ারম্যান পদপ্রার্থী লেবু মিয়ার চশমা প্রতীকের সমর্থনে পৃথক মতবিনিময় সভায় বক্তারা বলেন এলাকার রাস্তা-ঘাট শিক্ষা, চিকিৎসাসহ উন্নয়ন বঞ্চিত অবহেলিত এলাকার মানুষের সার্বিক উন্নয়নে লেবু মিয়ার চশমা প্রতীকের সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। চশমা প্রতীকের সমর্থনে এলাকার মানুষ এবার ঐক্যবদ্ধ হয়েছেন। ২৬ তারিখ নির্বাচনে চশমা প্রতীকের বিজয় নিশ্চিত করে লেবু মিয়াকে বিজয়ের মালা পড়িয়ে আমরা ঘরে ফিরব।





























