জগন্নাথপুরে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের নিয়ে আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা
- Update Time : ১০:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেস্বর রোববার অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’র উদ্যোগে প্রতিদ্বন্ধি প্রার্থীদের নিয়ে আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা সোমবার (১৩ ডিসেম্বর) জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও রিটার্নিং অফিসার গোলাম সারোয়ারের পরিচালনায় এবং জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম ও সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শওকত ওসমান মজুমদার, চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বকুল, আহমেদ হোসাইন, নারী সদস্য প্রার্থী হোছনারা বেগম, আলেয়া বেগম, সাধারণ সদস্য প্রার্থী আবদুল ওয়াদুদ প্রমূখ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনএসআই সহকারি পরিচালক নাসির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে উপজেলার কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলাল হোসেন রানা, আব্দুস সোবহান, পাটলি ইউনিয়নে চেয়ারম্যান সিরাজুল হক, আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আরশ মিয়া, মুজিবুর রহমান, শহিদুল ইসলাম বকুল, আব্দুল গফুর, ইলাছ মিয়া, রাণীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানা, ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক জনন্দিত সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, মকসুদ মিয়া, মুকিতুর রহমান, আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক জনন্দিত সফল চেয়ারম্যান মোঃ আইয়ূব খান, আব্দুস ছত্তার, লেবু মিয়া, পাইলগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মখলিছ মিয়া, সুন্দর উদ্দিন, উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, নারী সদস্য প্রার্থী ও সাধারণ সদস্য পদপ্রার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনে কোন অবস্থায় আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষে আমরা বদ্ধপরিকর। শতভাগ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।





























