জগন্নাথপুরে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
- Update Time : ০৫:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আপনার অধিকার, আপনার দায়িত্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যােগে আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সততা সংঘের সদস্যসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি অনুপম দাস অনুপ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, প্রেসক্লাব সভাপতি সংকর রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমাটির সভাপতি মোঃ মুহিবুর রহমান, শিক্ষক রুহুল আমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম মোস্তফা, মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, মোঃ আনোয়ার হোসেন, রফিক আহমদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন নারী নেত্রী প্রধান শিক্ষিকা সালেহা পারভীন ও উপজেলানদুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মাওঃ নিজাম উদ্দিন জালালী।




























