জগন্নাথপুরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, গ্রেফতারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- Update Time : ০৯:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বিশিষ্ট ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের পক্ষথেকে বিশাল মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টেস্থ শান্তিনগর বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী বাবুল আহমদের উপর রাতের আধারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে হাসপাতাল পয়েন্টে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল পয়েন্টস্থ শান্তিনগর বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী সাজিদুর রহমানের সভাপতিত্বে ও ব্যবসায়ী টুনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাজার পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, জাপা নেতা আব্দুল মনাফ, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর, যুবলীগ নেতা দিলোওয়ার আহমদ, আব্দুল খালিক, হাসপাতাল আলী কমিউনিটি সেন্টারের পরিচালক, যুক্তরাজ্য প্রবাসী হাজী জিলু মিয়া, ব্যবসায়ী লাল মিয়া, আনর উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি বারিক উল্লাহ, ব্যবসায়ী সাদেক আহমদ, সমাজকর্মী শাহিন আহমদ, সেবুল আহমদ, বাধন আহমদ, সুবন আহমদসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন। সভায় বক্তারা বলেন, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমদকে গত ২৬ নভেম্বর শুক্রবার গভীর রাতে হাসপাতাল পয়েন্ট এলাকার (হবিবপুর) মেইন সড়কে সন্ত্রাসীরা রশি দিয়ে তার মোটরসাইকেল আটকিয়ে বাবুল আহমদকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত বাবুল আহমদ বর্তমানে সিলেট নগরীতে চিকিৎসাধীন রয়েছেন। গভীর রাতে ব্যবসায়ী বাবুল আহমদকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে পালিয়ে যাওয়ার ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




























