০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে তিন আসামী গ্রেফতার
- Update Time : ১১:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে এসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের শালদিঘা গ্রামের মৃত মছিম উল্লাহর ছেলে আবুল কালাম (৫৬), শালদিঘা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মনু মিয়া (৫৬), শালদিঘা গ্রামের মৃত ঠাকুর উল্লাহর ছেলে গোয়াসপুর গ্রামে বসবাসকারী ছুনু মিয়া (৬০)। গ্রেফতারকৃত পলাতক আসামীদেরকে আজ রোববার (৫ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























