০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে অপহরণের একদিন পর ময়মনসিংহ থেকে শিশু উদ্ধার

  • Update Time : ১১:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে অপহরণের একদিন পর সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার, জগন্নাপুর সার্কেল এএসপি শুভাষীস ধর এবং অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহের নান্দাইল থানার শিমুলতলী গ্রাম থেকে আবু সুফিয়ান নামের ৫ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীকে পাওয়া যায়নি। বুধবার ১ ডিসেম্বর রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। অপহৃত শিশু আবু সুফিয়ান জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন জানান, রানীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শিশু আবু সুফিয়ানকে তার বাড়ি থেকে অপহরণকারী চকলেট খাওয়ানোর কথা বলে ৩০ নভেম্বর দুপুরের দিকে তাদের পরিচিত অপহরণকারী শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় ময়মনসিংহে। পরে শিশুটির বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বুধবার ১ ডিসেম্বর রাতে ময়মনসিংহের নান্দাইল থানার শিমুলতলী গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে অপহরণের একদিন পর ময়মনসিংহ থেকে শিশু উদ্ধার

Update Time : ১১:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১