জগন্নাথপুরে ৭টি ইউনিয়নে ৩৬৯জন প্রার্থী, ভোটার সংখ্যা এক লাখ ৩৬ হাজার
- Update Time : ১১:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলা। উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত জগন্নাথপুর উপজেলা সদরে দায়িত্বরত ৭টি ইউনিয়নের ৩ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদে, সাধারণ সদস্য পদে ও সংরক্ষিত পদে নারী সদস্য সহ মোট ৩৬৯জন প্রার্থী মিছিল সহকারে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন, উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি আলাল হোসেন রানা, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রফিক আহমদ, ২নং পাটলী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই আজাদ, এনামুল ইসলাম, আতিকুর রহমান আতিক, নবাব সলিমুল্লাহ, ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি আব্দুল গফুর, বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মুজিব, ইলাছ মিয়া ইলিয়াস, আব্দুল মোমিন, ৬নং রানীগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি ছদরুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম রানা, সাবেক চেয়ারম্যান মজলুল হক, আমান উল্লাহ লেছু, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম আশিক, ছালিক মিয়া, ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি সাবেক জনন্দিত সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মোঃ মকসুদ কোরেশী, মুকিতুর রহমান মুকিত, তানভীর আহমদ কামালী, আজহার কামালী, সৈয়দ আসাদ হোসেন চৌধুরী, ৮নং আশারকান্দি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি আলহাজ্ব আব্দুস সত্তার, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব খান, যুক্তরাজ্য প্রবাসী আবু বক্কর খান খছরু, লেবু মিয়া, মোহাম্মদ আলী, শাহ তারেক রহমান, আহমেদ হোসাইন, সৈয়দ জমিরুল হক, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, ৯নং পাইলগাঁও ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি সুন্দর উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুখলিছ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া, দবিরুল ইসলাম। জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ জন, সাধারণ সদস্য পদে ২৪০ জন ও সংরক্ষিত পদে নারী প্রার্থী ৮৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৯ নভেম্বর প্রার্থী যাছাই বাছাই, ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। এবং আগামি ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক লাখ ৩৬ হাজার ৩শ ৫৯ জন। পুরুষ ভোটার ৬৭ হাজার ৯শ ২৯জন ও নারী ভোটার ৬৮ হাজার ৪শ ৩০জন।





























