০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত!

  • Update Time : ০৩:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • / ১৩ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যবসায়ী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে এলাকার হবিবপুরে। জানাগেছে, জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, পৌর এলাকার হবিবপুর (মেয়র বাড়ীর) গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমদ শুক্রবার (২৬ নভেম্বর) গভীর রাতে জগন্নাথপুর কলেজপাড় এলাকায় তার এক আত্মিয়র বাড়ি থেকে নিজ বাড়ি হবিবপুরের দিকে মোটরসাইকেল দিয়ে রওনা হন।

রাত প্রায় ২টা ৫০মিনিটের দিকে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে এলাকার (হবিবপুর) মেইন সড়কে রশি দিয়ে তার মোটরসাইকেল আটকিয়ে বাবুল আহমদকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত ব্যবসায়ী বাবুল আহমদ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত!

Update Time : ০৩:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১