০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশারকান্দি ইউপি নির্বাচনে সদস্য পদে আলী আহমদের মনোনয়নপত্র দাখিল
- Update Time : ০৮:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদে তরুণ সমাজসেবক আলী আহমদ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও রিটার্নিং অফিসার গোলাম সারোয়ারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকরা ঊপস্থিত ছিলেন। এসময় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।





























