০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আশারকান্দি ইউনিয়নে সদস্য প্রার্থী সৈয়দ এনামুল হোসেনের মনোনয়নপত্র দাখিল

  • Update Time : ০৪:০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ai

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল সহকারে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ এনামুল হোসেন বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও রিটার্নিং অফিসার গোলাম সারোয়ারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। সদস্য পদপ্রার্থী সৈয়দ এনামুল হোসেনের মনোনয়নপত্র দাখিলের সময় ওয়ার্ডের বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকরা মিছিল সহকারে উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর ভোটাররা জানান, সদস্য পদপ্রার্থী সৈয়দ এনামুল হোসেন একজন জনপ্রিয় সৎ মানুষ। এলাকার জনপ্রিয় হওয়ার কারনে নির্বাচনে আবারও তাকে প্রার্থী করা হয়েছে। এলাকার উন্নয়নে সৈয়দ এনামুল হোসেনের বিকল্প নাই। নির্বাচনে তিনি আবারও বিজয়ী হবেন বলে ভোটাররা জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আশারকান্দি ইউনিয়নে সদস্য প্রার্থী সৈয়দ এনামুল হোসেনের মনোনয়নপত্র দাখিল

Update Time : ০৪:০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১