০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আবুল হাসানের মনোনয়নপত্র দাখিল

  • Update Time : ০১:৪৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

hdr

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি সাবেক জনন্দিত সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সাবেক জনন্দিত সফল চেয়ারম্যান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকার মাঝি আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও রিটার্নিং অফিসার গোলাম সারোয়ারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ শেফুল আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আবুল ইমরান, উপজেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, এডভোকেট জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থকরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আবুল হাসানের মনোনয়নপত্র দাখিল

Update Time : ০১:৪৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১