কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবহানের মনোনয়নপত্র দাখিল
- Update Time : ১০:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা তাদের বিপুল সংখ্যক সমর্থক ও কর্মীদের সাথে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমানের কাছে আজ বুধবার (২৪ নভেম্বর) ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আব্দুস সোবহান মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবহানের সাথে মিছিল সহকারে এলাকার হাজারো সমর্থক, কর্মীরা সাথে ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর ভোটাররা জানান, সৎ, যোগ্য এবং এলাকার সর্বাধিক জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবহান। তিনি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা- চিকিৎসা, রাস্তাঘাটসহ অসহায়- দরিদ্রদের উন্নয়নে কাজ করে আসছেন। এ জন্য তিনি এলাকার সর্ব শ্রেণী- পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। একজন সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে এলাকার মানুষ, উন্নয়নের সার্থে ঐক্যবদ্ধ হয়ে তাকে চেয়ারম্যান প্রার্থী করেছেন। চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবহান জানান, এলাকাবাসীর দোয়া- আশিবাদ ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। নির্বাচনে দেশ-বিদেশের সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা চাই আমি।





























