আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে লেবু মিয়ার মনোনয়নপত্র দাখিল
- Update Time : ০৯:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা তাদের সমর্থক ও কর্মীদের সাথে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন। উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু খালেদ লেবু মিয়া আজ বুধবার (২৪ নভেম্বর) উপজেলা (প্রকৌশলী এলজিইডি) ও রিটার্নিং অফিসার গোলাম সারোয়ারের কাছে ভোটারদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান, মাওলানা জরিফ আহমদ খান, সুরুক মিয়া, সদরুল ইসলাম, এম এ সালাম, মনাফ মিয়া সহ বিপুল সংখ্যক ভোটাররা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখাগেছে। আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু খালেদ লেবু মিয়া জানান, এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাকে চেয়ারম্যান পদে প্রার্থী করেছেন। উন্নয়ন বঞ্চিত এলাকার সার্বিক উন্নয়নে তিনি স্বতন্ত্র থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি বিজয়ী হবেন বলে শতভাগ আশাবাদী।





























