জগন্নাথপুরে চিলাউড়া- হলদিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে মুজিবুর রহমান মুজিব
- Update Time : ০৯:১১:২১ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদ নিবাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মুজিবুর রহমান মুজিব প্রচার-প্রচারণায় আলোচনায় জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন। তিনি সৎ, যোগ্য, বিনয়ী এবং এলাকায় সর্বজন জনপ্রিয় ব্যক্তিত্ব। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান মুজিব কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রতিদিন নির্বাচনী মাঠে দোয়া ও সমর্থন চেয়ে গনসংযোগ, মতবিনিময় সভা করেছেন। ভোটাররাও চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান মুজিবকে সমর্থন করে তার পক্ষে এবার মাঠে কাজ শুরু করেছেন। ভোটারদের সাথে আলাপ করে জানাগেছে, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মুজিবুর রহমান মুজিবের পক্ষে এবার এলাকাবাসী ঐক্যবদ্ধ। দুর্নীতি মুক্ত সমাজ গড়তে এবং টেকসই উন্নয়নের লক্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রমহান মুজিবের বিকল্প নেই। চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান মুজিব জানান, জনগণের সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করেছি। জাতি, ধর্ম, দমমত নির্বিশেষে সকলের সমর্থন ও দোয়া চাই। উন্নয়ন বঞ্চিত এলাকাবাসীর শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নের লক্ষে আমি দেশ-বিদেশের সবার দোয়া ও সমর্থন চাই।





























