০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আসামী গ্রেফতার- ২
- Update Time : ০৩:৪৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে আসামী দুইজনকে গ্রেফতার করেছে। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার ও এএসআই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার বাড়ী জগন্নাথপুর গ্রামের মৃত আছদ্দর মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৬০), উপজেলার গাংপাড়ার (বাদাউড়া) গ্রামের রফিক মিয়ার ছেলে মাসুক আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয় নিশ্চিত করে থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদেরকে বুধবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























