চিলাউড়া- হলদিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান মুজিবের সমর্থনে মতবিনিময় সভা
- Update Time : ১০:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান মুজিবের সমর্থনে নির্বাচনী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বাউধরন গ্রামের মুজিব মার্কেটে আজ বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সালিশী ব্যক্তিত্ব হাজী ছামির আলীর সভাপতিত্বে ও শাহ মহসিন আহমদ মামুরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব আব্দুল জলিল, সাবেক ইউপি সদস্য হাজি আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, এলাকার বিশিষ্ট মুরুব্বি রসিম উল্লাহ, সুজন আহমদ, সুরত আলী, ফারুক কামাল, হাজী হামদু মিয়া, সজ্জাদুর রহমান খান, সাবেক ইউপি সদম্য তালেব উদ্দিন, আব্দুল মন্নান, জিলু মিয়া, তছর মিয়া, হুমায়ুন কবির, ডাঃ তাজুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এলাইছ মিয়া, জহুর উল্লাহ, মুজাফর উল্লাহ, লাল মিয়া, তারিফ উল্লাহ, ডাঃ হীরা মিয়া, ইলিয়াস উদ্দিন, তছলিম মিয়া, ফারুক মিয়া, হিরণ মিয়া, খাজল মিয়া, কানু মিয়া, আব্দুল রহিম, সমছু মিয়া, পাভেল মিয়া, ছৈইদুরর রহমান, রহিম বক্স, আব্দুল মজিদ, ফুলশাদ মিয়া, এনামুল হক ভান্ডারী, রাজু মিয়া, আব্দুস সালাম, ফজলুল করিম, জাবের মিয়া, আজাদ মিয়া, শাশীম মিয়া, কামরুল ইসলাম, আব্দুস সামাদ, দুদু মিয়া, আইন উদ্দিন, আব্দুননুর, আমির মিয়া সহ

প্রায় ৭ শতাধিক মানুষ নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন। চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান মুজিবের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়নে চেয়ারম্যান পদে একজন প্রার্থী চান। সেই লক্ষে মুহিবুবুর রহমান মুজিব স্বতন্ত্র থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন। মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান মুজিব বলেন, ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে স্বতন্ত্র থেকে চেয়ারম্যান পদে সকলের সার্বিক সহযোগিতা চাই এবং এলাকাবাসীর উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।






























