১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর-শাহারপাড়া ইউপি নির্বাচনে আ.লীগের চেয়ারম্যান পদে ৪ প্রার্থী
- Update Time : ০২:৩৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে প্রবাসীরাও দেশে ফিরছেন। এবার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান ৪ প্রার্থী। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নৌকা প্রতিকের প্রত্যাশী ৪ প্রার্থী হলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, আ.লীগ নেতা মকসুদ মিয়া কোরেশী, আ.লীগ নেতা শেখ সালেহ আহমদ ছোট মিয়া, আ.লীগ নেতা সাবের কামালী।





























