সৈয়দপুরে চেয়ারম্যান প্রার্থী আ.লীগের সভাপতি হাজী ছোট মিয়ার সমর্থনে মতবিনিময়
- Update Time : ০৩:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী ইউপি আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাজী শেখ সালেহ আহমদ ছোট মিয়ার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর বাজার হাজী আছাব আলী মার্কেটস্থ আহমদ কমিউনিটি সেন্টার’র ২য় তলায় মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের (আগুনকোনা ও দক্ষিণ আগুনকোনা) এলাকাবাসীর মতবিনিময় সভা গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী সৈয়দ সিরাজ আলীর সভাপতিত্বে ও সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ আকবর আলীর পরিচালনায় হাজী আছাব আলী জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা তাজুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী, আওয়ামী লীগ নেতা, সমাজসেবক, শিক্ষানুরাগী হাজী শেখ সালেহ আহমদ ছোট মিয়া।

ওয়ার্ডবাসীর মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ রফিকুলবারি বাচ্ছু,
আ.লীগ নেতা প্যানেল চেয়ারম্যান ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ লিলু মিয়া, ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক সাবের কামালী,
আওয়ামী লীগ নেতা সৈয়দ তাজ উদ্দিন আহমদ, আ.লীগ নেতা শেখ আব্দর রউ, আ.লীগ নেতা শেখ নুরুল ইসলাম, আ.লীগ নেতা সৈয়দ সুন্দর আলী, গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মাওলানা সৈয়দ আমীরুল ইসলাম, আ.লীগ নেতা সৈয়দ তাহির আলী, প্রবাসী কাদির মিয়া, সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ খাইরুল ইসলাম, আ.লীগ নেতা আনোয়ার মিয়া, আ.লীগ নেতা মাশুক মিয়া, ব্যবসায়ি শেখ হরুফ মিয়া, আ.লীগ নেতা সৈয়দ হোসেন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আ.লীগ নেতা শেখ শাহিন আহমদ, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা সৈয়দ নুর আলী, শেখ বিলাল আহমদ, মাওলানা ফজলুল হক, ইউপি শ্রমিক লীগের আহবায়ক সৈয়দ হিলাল আহমদ, শেখ খালিক মিয়া, শেখ মোহন আহমদ, ফটিক মিয়া, শেখ জামাল উদ্দিন, ইসলাম উদ্দিন, শেখ রুয়েল, যুবলীগ নেতা শেখ সেবুল মিয়া, যুবলীগ নেতা মোঃ ফয়জুননুর, যুবলীগ নেতা শেখ তামিম আহমদ, শেখ জাবের, শেখ জুবের আহমদ, শেখ লেবু মিয়া, ছাত্রলীগ নেতা সৈয়দ বুরহান আহমদ, ছাত্রলীগ নেতা শেখ এহসান আহমদ, ছাত্রলীগ নেতা তওহিদ আহমদ, ছাত্রলীগ নেতা সুমন আহমদ, ছাত্রলীগ নেতা তামিম আহমদ, ছাত্রলীগ নেতা শেখ রুকেস আহমদ, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ, ছাত্রলীগ নেতা রুবেল আহমদ, ফাহিম আহমদ সহ ৪নং ওয়ার্ডের ৫ শতাধিক মানুষ মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় উপস্থিত ওয়ার্ডবাসী বলেন, চেয়ারম্যান প্রার্থী হাজী ছোট মিয়া একজন সমাজসেবক, শিক্ষানুরাগী এবং একজন বিশিষ্ট মুরুব্বি হিসেবে যদি নৌকা প্রতিক নিয়ে আসতে পারেন তাহলে আমরা ঐক্যবদ্ধ ওয়ার্ডবাসী তাঁকে সার্বিক সহযোগিতা করব। চেয়ারম্যান পদপ্রার্থী আ.লীগ নেতা হাজী শেখ সালেহ আহমদ ছোট মিয়া বলেন, আমার বাবা আমৃত্যু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাহার মৃত্যুর পর বর্তমানে আমাকে দলীয় নেতাকর্মীরা ইউনিয়ন আ.লীগের সভাপতির দায়িত্ব দিয়েছেন। আ.লীগ সরকার মানে উন্নয়ন, নৌকা মানেই উন্নয়ন। এবার দলীয় প্রতিক নৌকার মনোনয়ন নিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আমি আ.লীগ পরিবারের সন্তান হিসেবে শতভাগ আশাবাদী দল আমাকে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিবে। আমি রাস্তাঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান, হাওরে কৃষকের পানির ব্যবস্থা, শান্তি ও নিরাপদে বসবাসের লক্ষ্যে দলীয় নেতাকর্মীসহ প্রবাসী অধ্যুষিত এ ইউনিয়নের দেশ-বিদেশের সকলের আন্তরিক সহযোগিতা চাই।





























