বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
- Update Time : ০৭:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি ঘোষণার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান জুয়েল, ওবাইদুল হক জাবেদ, মিটন দেব, সাইদুর রহমান পাপ্পু, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বদরুল ইসলাম রনি, বাহার আহমদ, মিজু সুলতান শাকিল, সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে, রুহেল আহমদ, সৈয়দ মমসাদ আহমদ, নিজাম উদ্দিন, জুয়েল হোসেন প্রমুখ।পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।





























