০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মুয়াজ্জিনকে কুপিয়ে মসজিদের টাকাপয়সা লুট
- Update Time : ০৫:৩৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জামে মসজিদের মুয়াজ্জিন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এসময় তাকে কুপিয়ে মসজিদের টাকাপয়সা লুটপাট করে নিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী নন্দিরগাঁও জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ আমির হোসেন (৩২) প্রতিদিনের মতো গত রাতেও মসজিদের পাশে ২য় তলায় ঘুমে ছিলেন। রাত প্রায় সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুয়াজ্জিনকে ঘুম থেকে ডেকে তার রুমের ভিতরে ডুকে টাকাপয়সার জন্য মারপিট করে নিছ তলার চাবি নিয়ে মসজিদের জামানো টাকাপয়সা লুটপাট করে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। আহত জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ আমির হোসেন বর্তমানে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কত টাকা লুটপাট করা হয়েছে সঠিক হিসাব জানা যায়নি।





























