জগন্নাথপুরে সংঘর্ষে নারীসহ আহত- ৬
- Update Time : ১০:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে নারীসহ ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার পৌর এলাকার হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের রায়হান আহমদ ও বুলবুল আহমদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে আজ সকাল ৯টার দিকে সংঘর্ষের ঘটনায় ৬জন আহত হয়েছেন। আহতরা হলেন, সুফিয়া বেগম (৬০), হোসেন আহমদ (৫০), আনোয়ার হোসেন (১৩), রাবিনা বেগম (৩২), রায়হান আহমদ (২৪)। আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ভাংচুর ও হামলার খবর পেয়ে থানার এসআই দ্বীপংকর সরকার, এএসআই শিবলু মজুমদারসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে বুলবুল আহমদের ছোট ভাই সেবুল আহমদ জানান, পূর্ব বিরোধের জের ধরে আজ সকাল ৯টার দিকে সংঘর্ষের সময় তাদের বসতঘরের আসবাবপত্র ভাংচুর করা হয়। এতে মহিলাসহ ৪জন তাদের আহত হয়েছেন। এঘটনায় থানায় উভয় পক্ষের অভিযোগ দায়ের করা হয়েছে।





























