সৈয়দপুরে চেয়ারম্যান প্রার্থী মকসুদ কোরেশীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:১৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ মকসুদ মিয়া কোরেশীর সমর্থনে সৈয়দপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে সৈয়দপুর (হাড়িকোনা ও পশ্চিমপাড়া) ২নং ওয়ার্ডবাসীর এক মতবিনিময় সভা এলাকার বিশিষ্ট মুরুব্বি সৈয়দ ফিরোজ মিয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী শাহ আজম কোরেশীর পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্ডবাসীর মতবিনিময় সভায়

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাজি আব্দুর রকিব, সৈয়দ আবু সালাম, ফারুক মিয়া মেম্বার, ফয়জুননুর কোরেশী, মোঃ আলতাফ হোসেন কোরেশী, মোঃ হরুফ মিয়া, সৈয়দ ছুবা মিয়া, সৈয়দ বাছিত মিয়া, সৈয়দ তনজব আলী, মোঃ সুরুজ মিয়া, সৈয়দ আশ্বাফ মিয়া, সৈয়দ ছফেদ আলী, সৈয়দ সিরাজুল হক, মোঃ দিল মিয়া, মোঃ মটুক কোরেশী, মোঃ মাসুক উল্লাহ, মাশুক মিয়া, মির্জা খাজল মিয়া, সৈয়দ এমদাদ মেম্বার, মোঃ আনোয়ার কোরেশী, সৈয়দ মিজান, সৈয়দ নুর আলী, মিরাজ মিয়া, সাজু মিয়া কোরেশী, সৈয়দ আবু বক্কর, সৈয়দ আব্দুল আলী, নাছির কোরেশী, সৈয়দ রুনু মিয়া, মোঃ আব্দুর রব, সৈয়দ তুহেল,

মাওলানা মারজান কোরেশী মাওঃ সৈয়দ মুর্শেদ আহমদ, সাবির মিয়া, সুজেল মিয়া, শিব্বির কোরেশী, সৈয়দ নাঈম আহমদ, সৈয়দ রাসেল আহমদ প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ মাহবুব আহমদ। ওয়ার্ডবাসীর মতবিনিময় সভায় বক্তারা, চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মোঃ মকসুদ মিয়া কোরেশীকে সমর্থন দেন এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।





























