জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার জন্মদিন পালিত
- Update Time : ০৯:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলামের জন্মদিন আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়েছে। আজ বুধবার ২০ অক্টোবর রাত ৮টার দিকে স্থানীয় পৌর পয়েন্টস্থ একটি অভিজাত দোকানে কেক কাটে আনুষ্ঠানিকভাবে আমিনুল ইসলামের জন্মদিন পালন করেন দলীয় নেতাকর্মীরা। জন্মদিন অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুনুর রশীদ চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বিরেন্দ্র, উপজেলা আওয়ামী লীগ নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহির উদ্দিন, যুগ্ম-আহবায়ক রব্বানী মিয়া, উপজেলা শ্রমিক লীগ নেতা তৈয়ব আলী ভান্ডারী, জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগ নেতা সৈয়দ জয়তুন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক, শিক্ষানুরাগী মাহবুর রহমান লুদু, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, ওবায়দুর রহমান, ইমদাদ চৌধুরী, সেলিম আহমদ, মিলাদ আহমদ, লিকছন মিয়, হাবিব আহমদ সহ উপজেলা, পৌর ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং আমিনুল ইসলামের শুভ জন্মদিনে উপহার প্রদান করা হয়।





























