জগন্নাথপুরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
- Update Time : ০৬:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে এলাকার এক ঝাঁক তরুণ ছাত্র ও যুব সমাজের সমন্বয়ে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী রুয়েল আহমদ। সবার মতামতের ভিত্তিতে বাগময়না তাজপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি হাফিজ আবুল কাশেম, সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মোঃ লিকন মিয়া, হিরন মিয়া, ফুল মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমদ, অর্থ সম্পাদক আব্দুল আমিন, সহ-অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সস্পাদক আব্দুল গফুর, সহ-প্রচার সম্পাদক জুমন মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুপু মিয়া, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, মিলন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সানাউর রহমান। কমিটির সদস্যরা হলেন, মোঃ হাবিবুল ইসলাম, নুর কাজল, রিয়াজুল ইসলাম, রেকুল মিয়া, তুরন মিয়া, ছুফি মিয়া, নুরুল আমিন, আল আমিন, আব্দুল মুমিন, আবুল হুসেন, ছানা মিয়া, খোকন মিয়া, শাহিনুর রহমান, রুমন মিয়া, জুনেদ আহমদ, ইকবাল আহমদ, আব্দুননুর, জাকির হুসেন, আফজল হুসেন, ওলিউর রহমান, তামিম আহমদ, জুনেদ আহমদ, এমদাদুল হক, সাইফুল আলম, জামিল আহমদ। এদিকে পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী রুয়েল আহমদসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে নবগঠিত কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।





























