জগন্নাথপুরে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ভূমিদাতা, যুক্তরাজ্য প্রবাসীর সংবর্ধনা সম্পন্ন
- Update Time : ১১:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ভূমিদাতা, যুক্তরাজ্য প্রবাসীর সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা ও সংস্থার কার্যালয়ের ভূমিদাতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী রুয়েল আহমদের সম্মানে এক সংবর্ধনা সভা ও এলাকার বিশিষ্ট ব্যাক্তি মরহুম হাজি খুশি উল্লাহর স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাগময়না তাজপুর মাদ্রাসার হল রোমে সংস্থার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাফিজ আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা রেজাউল করীমের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারী মোঃ ফখরুল ইসলাম। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, মাহমুদুল হাসান কুরেশী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী, কমিউনিটি নেতা রুয়েল আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম, শিক্ষাসচিব মাওলানা মখতার উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি আবুল কাছ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রশীদ, মোঃ লিকন মিয়া, মোঃ আব্দুল আমিন, মাওলানা জাবেদুল ইসলাম। এসময় আব্দুল মজিদ, গোলাপ মিয়া, হিরণ মিয়া, রফু মিয়া, রিয়াজুল ইসলাম, হবিবুল ইসলাম, ফুল মিয়া, মিলন মিয়া, আব্দুল মুমিন, আব্দুল কদ্দুস, সুফি মিয়া, মোস্তফা মিয়া, মঈনুল ইসলাম, আব্দুল গফুর, চানা মিয়া, খোকন মিয়া, মোনাঈম আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ সংবর্ধনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।






























