১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
- Update Time : ০২:০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলার আশারকান্দি ইউনিয়নের শান্তির বাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাঘটে। জানাগেছে, ওসমানীনগর উপজেলার মজলিসপুর গ্রামের ফয়ছল মিয়া আশারকান্দি ইউনিয়নের শান্তির বাজারে শুক্রবার পাপন নরসুন্দরের সেলুনে চুল কাটে টাকা না দিয়ে চলে যেতে চাইলে সেলুনের মালিকের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রোববার দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।





























